Home » চটুল গানে তৃণমূল নেতার উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা

চটুল গানে তৃণমূল নেতার উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা

সময় কলকাতা ডেস্ক: সত্তরের দশকের জনপ্রিয় হিন্দি ছবি “ডন”। সেই হিন্দি ছায়াছবির জনপ্রিয় গান “খাইকে পান বানারাস ওয়ালা” গানে মত্ত হয়ে উদ্দাম নাচ তৃণমূল নেতার। তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি এবং যুব সভাপতির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আজও বিয়ে বাড়ি থেকে শুরু করে পুজোর ভাসানের গানের তালিকায় সবার ওপরে থাকে “খাইকে পান বানারাস ওয়ালা”। আর এবার এই গানের সাথে কোমর দুলিয়ে বিতর্কে জড়ালেন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন দত্ত এবং যুব সভাপতি বিমল মাহালি । ইতিমধ্যে ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে অপ্রকৃতস্থ অবস্থায় একটি ঘরের ভেতর কোমর দুলিয়ে নেচে যাচ্ছেন ব্লক সভাপতি নয়ন দত্ত।ঠিকমতো দাঁড়াতেও পারছেন না তিনি, যা দেখে মনে হচ্ছে সুস্থ অবস্থায় নেই আর সেই নাচে হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন অন্যান্য কর্মীরা। চারদিক থেকে ঘিরে রয়েছেন তার অনুগামীরা। প্রত্যেকেই হাততালি দিয়ে উৎসাহ বারাচ্ছেন ব্লক সভাপতির। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।যদিও তাঁর ভাইরাল হওয়া ভিডিওটি অনেক পুরোনো বলে দাবি নয়ন দত্তের।

এটাই তৃণমূল নেতাদের সংস্কৃতি।কাটমানির পয়সা উড়িয়ে তৃণমূল নেতারা রাজ্য অপসংস্কৃতি তৈরি করতে চাইছে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
ভাইরাল হওয়া ভিডিও সত্যি কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে দাবি ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের।
বাইট-রাজেশ কুমার সিং, ভাইস চেয়ারম্যান, ধুপগুড়ি পুরসভা

এই প্রথম নয়। এর আগেও কখনও উদ্দাম নাচ আবার কখনও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ছবি পোষ্ট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।কিন্তু তার পরে শাসক দল ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনও ব্যবস্থা হয় নি। তাই এবার কোনও ব্যবস্থা নেওয়া হবে তো প্রশ্ন ধুপগুড়ির বাসিন্দাদের।

About Post Author