সময় কলকাতা ডেস্কঃ বসিরহাটের স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে তরল মাদক সহ গ্রেপ্তার হল ৬ জন দুষ্কৃতী।বুধবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের বিথারি,আমুদিয়া,তারালি এই তিনটি সীমান্ত থেকে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ১ জন মহিলাসহ ছয় জন দুষ্কৃতীকে আটক করে
জানা গিয়েছে,। স্বরূপনগর সীমান্তে এদিন সকাল বেলায় বাংলাদেশ সাতক্ষীরা জেলা কলারোয়া থানার বিভিন্ন এলাকা থেকে ৬ জন বাংলাদেশী অবৈধ ভাবে এদেশে অনুপ্রবেশ করে।১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী জওয়ানরা সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখলে হাতেনাতে ধরে ফেলে।তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কোন বৈধ নথিপত্র দেখাতে পারেননি তারা।এরপর তাদেরকে আটক করে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে।

অন্যদিকে বসিরহাটের বড় বাঁকড়া থেকে বুধবার ভোর রাতে সন্দেহজনক ভাবে কুখ্যাত দুষ্কৃতী শাহাবুদ্দিন কে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ।পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লিটার তরল মাদক।যার বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।
ইতিমধ্যেই ধৃত বাংলাদেশীদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতী শাহাবুদ্দিনকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।উল্লেখ্য,গত তিন দিনে মোট ১৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর ভারত-বাংলাদেশ সীমান্তের জওয়ানরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী