Home » চা বাগান খোলার দাবি, জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের

চা বাগান খোলার দাবি, জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের

সানি রায়,জলপাইগুড়িঃ রেড ব্যাংক চা বাগানের  তিনটি চায়ের বাগান  একসঙ্গে খুলতে হবে। এই দাবিতে অবরোধে সামিল হলেন চা বাগানের শ্রমিকরা।বুধবার ৩১ সি জাতীয় সড়ক অবরোধ রেড ব্যাংক চা বাগানের শ্রমিকরা।এদিন অবরোধের জেরে ডুয়ার্সের লাইফ লাইন হিসেবে পরিচিত রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। ঘন্টা দেড়েক অবরোধ চলার পর রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর খোলা নিয়েও শ্রম দপ্তর দ্রুত বৈঠক ডাকবে বলে জানান তিনি। এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, রেড ব্যাংকের তিনটি চা বাগান এক সঙ্গে খুলতে হবে।সেই মত রাজ্য সরকারকে তারা তাদের দাবি কথা জানিয়ে এসেছেন।কিন্তু তা না করে এদিন ধরণীপুর চা বাগান খোলার জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনারের দপ্তরে বৈঠক ডাকা হয়েছে। এক সময়ে ধরণীপুর, সুরেন্দ্রনগর ও রেড ব্যাংক এই তিন বাগানই একই মালিকানাধীন ছিল। সেগুলি বন্ধও হয় একসঙ্গে।আর এই বাগান খুলতে হলেও একসঙ্গে ৩টি বাগান খুলতে হবে। এই দাবিতে শ্রমিকরা অবরোধ করেন।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কোর কমিটির সদস্য রাজু গুরুং শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, তাঁদের সংগঠনের সভাপতি শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।অচিরেই রাজ্য সরকার রেড ব্যাংক চা বাগানের অন্তর্গত তিনটি চায়ের বাগানই খোলার ব্যবস্থা করবে।

About Post Author