সময় কলকাতা ডেস্ক: দিতিপ্রিয়া রায়ের নাম শুনলেই, চট করে চোখের সামনে ভেসে ওঠে ধারাবাহিকের ‘রানি রাসমণি’। সেই ধারাবাহিক বন্ধ হয়েছে অনেক মাস আগেই। দিতিপ্রিয়া তো এখন তুমুল ব্যস্ত ওয়েব সিরিজ, সিনেমায় অভিনয় করতে। শুধু টলিউডে নয়, বলিউডেও ইতিমধ্যে পাড়ি দিয়ে ফেলেছেন দিতিপ্রিয়া। মে মাসেই মুক্তি পাবে ‘পাতাললোক’ সিরিজ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিতিপ্রিয়ার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘স্টোরিজ অফ দ্য নেক্সট পেজ’ ।

চারটি ছোট ছোট গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। যার একটি গল্পে অভিষেকের সঙ্গে অভিনয় করছেন দিতিপ্রিয়া । এই সিরিজের শুটিংয়ের সময়ই অভিষেকের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। অভিনেত্রী জানিয়ে ছিলেন, অভিষেকের সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন তিনি। এর আগে হইচই মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া অভিনীত ‘তানসেনের তানপুরা’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আয় খুকু আয়’ ছবি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়াকে।

ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি দিতিপ্রিয়ার। ‘করুণাময়ী রাণী রাসমণি’ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ‘রাসমণি’র পর্ব কয়েক মাস আগেই শেষ হয়েছে। তবে এখন ধারাবাহিক নয়, বরং দিতিপ্রিয়ার পাখির চোখ সিনেমার পর্দাই। সেই কারণে নিজের লুক নিয়েও নানা এক্সপেরিমেন্ট করছেন দিতিপ্রিয়া।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র