সময় কলকাতা ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক।টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট ব়্যাঙ্কিং অনুযায়ী দেশে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে মিলেছে এই স্বীকৃতি। দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার প্রকাশিত হয় টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট ব়্যাঙ্কিং। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়।

অভূতপূর্ব এই সাফল্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষা কর্মীদের টুইটে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রথমবার নয়, গত বছরেও একাধিক স্বীকৃতি পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় বাংলার মোট ২৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরার শিরোপা পায়। দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইন-সহ একাধিক বিভাগে রাজ্যের প্রতিষ্ঠানের মুকুটে জুড়েছে পালক। বিশ্ববিদ্যালয় বিভাগে চার নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটে লিখেছেন, ”টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২-এ কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সব কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। সাব-ক্যাটাগরিতে ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’,-এ কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে ১৪ র্যাঙ্ক করেছে। কলকাতা বিশ্ববিদ্যাদলয় কর্তৃপক্ষ, গবেষক, শিক্ষার্থীদের অভিনন্দন।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর