সময় কলকাতা ডেস্ক: বাড়ছে দেশের করোনা সংক্রমণ। শুক্রবারও সংক্রমণ, মৃতের সংখ্যা, অ্যাকটিভ কেস সবটাই ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছে ৩,৬৮৮ জন। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত ১৪৯০ জন। পাশাপাশি, মহারাষ্ট্রের সংক্রমণের হার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। দেশে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৮৪। দৈনিক পজিটিভিটি রেট ০.৭৪ শতাংশ।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮০৩ জনের।বর্তমানে, দেশে সুস্থতার হার স্বস্তিজনক। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৩ হাজার ৩৭৭ । সংক্রমণে লাগাম টানার জন্য ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার বিরুদ্ধে লড়তে টিকাকরণই একমাত্র পথ। ফলে আগামী দিনে টিকাকরণ এবং বুস্টার ডোজের উপরে জোর দেওয়া হচ্ছে। তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৮ কোটি ৮৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও টিকাকরণের পাশাপাশি জোরকদমে চলছে টেস্টিং।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!