সময় কলকাতা ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্যোশাল জাষ্টিস ও আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে রাজ্যে, দাবি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের।বিজেপির মহামিছিল কে কটাক্ষ মেয়রের। লাল বাতি, নীল বাতি যে সমস্ত দোকানে বিক্রি হয় সেখানে রেইড করার কোন এক্তিয়ার কারোর নেই।জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত মন্ডল লালবাতি লাগানো গাড়িতে চিকিৎসার জন্য এস এস কে এম হাসপাতালে পৌছান।তার পর থেকেই ফের শিরনামে চলে আসে রাজ্যে লালবাতি ও নীলবাতি লাগানো গাড়ি অপব্যবহারের ইস্যুটি।সেই নিয়ে রাজ্য পরিবহন মন্ত্রী এই দিন প্রতিক্রিয়া দেন।তিনি বলেন সরকার বা পুলিশ প্রশাসন দোকানগুলি থেকেই লালবাতি ও নীল বাতি কেনে। তবে লালবাতি ও নীলবাতি ব্যবহারে সরকারের নির্দিষ্ট গাইডলাইন ও তালিকা আছে। সেই নিয়ম মেনে লাল বাতি নীল বাতি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নির্দেশ না মেনে বেআইনিভাবে লাল বাতি ও নীল বাতি ব্যবহার করবেন তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনকে দায়িত্ব দেওয়া আছে বলে জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্তু ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বিজেপির মহামিছিল ।আর সেই মিছিলের কথা শুনে রাজ্যর পরিবহন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।তাঁদের সরকার স্যোশাল জাষ্টিসের উপর ভরসা রাখেন।আর বিজেপি সারা দেশে দাঙ্গা বাঁধিয়ে চলেছে।দিল্লির ঘটনাকে তিনি উদাহরণ হিসাবে তুলে ধরেন।তাঁর অভিযোগ রাজ্যে বিজেপি নেতাদের অবস্থা এখন অনেকটা এই রকম, যে নিজে চোর সে সবাইকে চোর ভাবে ।অন্তত রাজ্য বিজেপি নেতাদের হালটা এমনই হয়েছে, দাবি রাজ্য়ের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ওদের জেনে রাখা উচিত এ রাজ্যে কখনো সন্ত্রাস হয় না খুনখারাপি হয় না, এখানে যে আইনের শাসন প্রতিষ্ঠা রয়েছে। এখানে বিক্ষিপ্তভাবে কোন ঘটনা ঘটলে সরকার ও তার পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে ।দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।আর তাদেরকে দ্রুত বিচার প্রক্রিয়ার সামনে দাঁড় করানও হয়। তিনি আরও বলেন এখানে অনলাইনের নামে কাউকে চিহ্নিত করে এনকাউন্টার করা হয় না। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্যোশাল জাষ্টিসের উপর বিশ্বাস করে।তাই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
আমাদের দেশের প্রধানমন্ত্রী ও রোমের নিরো একই রকমের মানুষ। ইতিহাসে পাওয়া যায় যখন রোম নগরী জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল। অনুরূপভাবে দেশে এখন পেট্রোল-ডিজেলের দাম থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া।আর সমস্ত কিছু জেনেও, দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন বলে এদিন ফের মোদির সমালোচনায় সরব হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।


More Stories
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?