সময় কলকাতা ডেস্কঃ বাঁকুড়ার সিকদারি মোড়ে বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল দুজনের ।মৃতদের নাম শেখ রেজাউল ও মঙ্গলা চরণ সাঁতরা।আহত হয়েছেন এক জন। ঈদের সকালে নিয়ম মেনে নামাজ পাঠ সেরে ছিলেন শেখ রেজাউল।তারপরই মোটর বাইক নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিলেন তিনি।সঙ্গে ছিল তাঁর বন্ধু।ইন্দাস থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন তারা।
স্থানীয়রা জানাচ্ছেন, সিকদারি মোড়ে বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইক চালক শেখ রেজাউলের।দূর্ঘটনার সময় রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মঙ্গলা চরণ সাঁতরা নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাসটি।তিনিও গুরুতর আহত হন । তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইন্দাস হাসপাতালে নিয়ে যায়। পথেই আহত সাইকেল আরোহীর মৃত্যু হয় । এই দূর্ঘটনায় আহত অপর একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঈদের সকালে বাঁকুড়ার সিকদারি মোড়ে পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ । দুটি মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ইন্দাস থানার পুলিশ।মৃত শেখ রেজাউলের বাড়ি সাঁওতারি এলাকায়,আর মঙ্গলা চরণ সাঁতরার বাড়ি ইন্দাসের হাজরা পাড়ায়।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন