সময় কলকাতা ডেস্ক : গরমে এমনিতে নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসীর। সম্প্রতি ওই জেলায় বৃষ্টি হওয়াতে রাতের তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল বাঁকুড়াবাসীকে। এবার দাঁতালের আতঙ্কে রাতের ঘুম উড়ল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে পাশের জঙ্গল থেকে মঙ্গলবার রাত ৯টা নাগাদ আচমকাই একটি হাতি ঢুকে পড়ে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় ।
স্থানীয় সবজি বাজারের পাশাপাশি একটি বিয়ে বাড়িতেও রাতভর তান্ডব চালায় হাতিটি । ঘটনায় রাতভর হাতির আতঙ্ক তাড়া করে বেড়ায় গঙ্গাজলঘাটি এলাকার বাসিন্দাদের। হাতি তাড়াতে বারবার বন দফতরকে তলব করলেও বন কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গঙ্গাজল ঘাটি এলাকায়।এরপরই স্থানীয়দের সঙ্গে নিয়ে বন কর্মীরা হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠিয়ে দেয়। তবে ওই এলাকায় হাতির হানা নিয়ে মুখ খুলতে চায়নি স্থানীয় বন দফতর।
স্থানীয় বাসিন্দাদের অনুমান খাবারের খোঁজে সম্ভবত হাতিটি গ্রামে ঢুকে পড়ে । প্রথমেই ওই হাতিটি একটি বাজারে তছনছ করলেও। পরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করে হাতিটি। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে স্থানীয় বাসিন্দারা। পরে বনকর্মীদের তত্বাবধানে হাতিটি স্থানীয় জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে হাতির হামলা থেকে সন্তানকে নিয়ে কোনোমতে প্রাণে বাঁচলেন মা । ডুয়ার্সের মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মহিলার অভিযোগ আনুমানিক রাত ১ টা নাগাদ হঠাৎ একটি হাতি এসে তার ঘরের দেওয়ালে হামলা করে। যার ফলে সামান্য আহত হন মহিলা সহ তার ছেলে ।পরে ছেলেকে নিয়ে ঘর থেকে পালিয়ে কোনোক্রমে ওই মহিলা প্রাণে বাঁচেন বলে জানান তিনি। উল্লেখ্য কিছুদিন আগেও ওই এলাকায় বহু বাড়িতে হামলা চালায় একটি হাতি। লাগাতার ওই এলাকায় হাতির এই আক্রমণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন