সময় কলকাতা ডেস্ক: চিকেন মহারানী নামে যেমন রাজকীয়তা আছে। তেমনি রাজকীয়তা এর স্বাদেও। দেখে নিন রেসিপি,
উপকরণ
চিকেন
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
গোটা জিরে
গোটা ধনে
গোটা মৌরি
চিলি ফ্লেক্স
কসৌরি মেথি
সাদা তেল
কাঁচা লঙ্কা
টক দই
দুধ
পেঁয়াজ
কাজুবাদাম
আমন্ড বাদাম
লবন
পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে চিকেন নিন। তার মধ্যে টক দই, লবণ, কসৌরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
তারপর একটি ফ্রাইংপ্যানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি দিয়ে সমস্ত মশলা ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুড়ো করে নিন। এবার আমন্ড বাদাম, কাজুবাদাম ও ১ কাপ দুধ দিয়ে পেস্ট করে নিন।

কড়াইয়ে পরিমানমতো সাদা তেল গরম করে নিন। পেঁয়াজ কুচি ও তৈরি করা পেস্ট দিয়ে মিনিট পাঁচেক রান্না করে মেরিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে তৈরি করা গুড়ো মশলা ও কাজুবাদামের পেস্ট, স্বাদমতো লবন, চিলি ফ্লেক্স, ১ চা চামচ কাসৌরি মেথি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ২ মিনিট রান্না করে নিলেই তৈরি জিভে জল আনা চিকেন মহারানী।



More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার