সময় কলকাতা ডেস্কঃ ভোটের প্রচারের সময় রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন আদিবাসীর বাড়িতে। আর এবার ভোটের পরে এসে উনি অতিথি হলেন খোদ ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। রাত ঠিক ৮ টায় বেহালায় সৌরভের বাড়িতে পা রাখেন অমিত শাহ। তাঁর জন্য ছিল সম্পূর্ণ বাঙালি নিরামিষ ডিসের আয়োজন।
প্রায় ১ বছর আগে যখন অমিত শাহ বাংলার মাটিতে পা রেখে ইচ্ছে প্রকাশ করেছিলেন সৌরভের বাড়িতে আসার ,কিন্তু তখন তাঁর সৌরভের বাড়িতে আসা হয়ে ওঠেনি। তবে এবার অমিত শাহ কলকাতায় পা রেখেই ইচ্ছাপ্রকাশ করেন, এবারে সৌরভের বাড়ি আসবেন। সেইমতোই সৌরভ তাঁকে নৈশ ভোজের আমন্ত্রণও জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় সৌরভের পরিবারের তরফে । শাহের সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, স্বপন দাসগুপ্ত ।
সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ বাঙালি নিরামিষ ভোজনের আয়োজন করেন। হয়। নিরামিষ ভোজনের তালিকায় ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবিল কাটলেট, পনির, দই, রসগোল্লা ও কাজু বরফি। প্রায় ৪৫ মিনিট ছিলেন তিনি সৌরভের বাড়িতে। সৌরভের সঙ্গে সাক্ষাতের সময় গঙ্গোপাধ্যায় পরিবারের মোট ৮ জন সদস্যকে উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন। তাঁরা হলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি সৌরভের ২ আপ্ত সহায়ক ও ২ পরিচারিকাকেও উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছিল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?