সময় কলকাতা ডেস্কঃ ২৫ শে বৈশাখ।রাজ্যজুড়ে পালিত হল ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী।আপামর বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের । কবিগুরু আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক চিরকাল।শুধু এ রাজ্য নয়, দেশ-বিদেশেও পালিত হল কবিগুরুর জন্মদিন।জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন।রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপিত হল পঁচিশে বৈশাখ। তাঁর সাহিত্যকর্ম,সংগীত,জীবনদর্শন,মানবতা বোধ সবকিছুই আমাদের অনুপ্রেরণা দেয়।
সোমবার কবিগুরুর এই ১৬২ তম জন্মদিনে একটু অন্যরকমভাবে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উদ্যোগী হয়েছিলেন বালুরঘাটের আতস শিল্পগোষ্ঠী। কবিগুরুর প্রতিকৃতি ও তার বিভিন্ন রচনার ছবি বালুরঘাটের রবীন্দ্র ভবন সংলগ্ন দেওয়ালে এঁকে কবিগুরুকে স্মরণ করলেন বালুরঘাটের আতস শিল্পগোষ্ঠীর শিল্পীরা। তবে শুধুমাত্র দেওয়ালে নয় এবার ক্যানভাসেও তাঁর ছবি এঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আতস শিল্পগোষ্ঠী।শিল্পীদের অতুলনীয় ভাবনা ফুটে উঠেছে তাদের তুলিতে।
আতস শিল্পগোষ্ঠী বালুরঘাট শহরে পরিচিত দেওয়াল চিত্রের জন্য।দেওয়ালের আঁকা চিত্রের মাধ্যমে শহর জুড়ে নানান বার্তা ছড়িয়ে দিচ্ছে আতস শিল্পগোষ্ঠীর সদস্যরা।বালুরঘাট শহরে বেশ কিছু চিত্রশিল্পীরা একত্রিত হয়ে উদ্যোগী হয়েছেন শহরের দেয়ালকে রাঙিয়ে তুলতে।আর তাদের এই রঙিন হওয়ার পথে রবি ঠাকুর যেন সর্বত্র জড়িয়ে রয়েছেন।তাই রবি ঠাকুরের জন্মদিনে বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি দেওয়ালে রবি ঠাকুর সংক্রান্ত নানান চিত্র তুলে ধরেন শিল্পীরা।কেউ সেখানে পরম্পরাগত রবি ঠাকুর আঁকছেন।আবার কেউ নিজের কাল্পনিক চিন্তা ধারা থেকে রবি ঠাকুরকে প্রস্ফুটিত করছেন নিজেদের ক্যানভাসে।এই সমস্ত চিত্র যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে রবি ঠাকুরের নানান সৃষ্টিকে।তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক সব কিছুই যেন বাঙালির গর্ব।
১৬১ বছর আগের রবীন্দ্রনাথের চিন্তাভাবনা কিভাবে মানুষের মনে এখনও সমকালীন,সেই সমস্ত ভাবনাই ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।এদিন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার নানান সৃষ্টির চিত্র বালুরঘাট শহরের দেয়ালে তুলে ধরেছিলেন নেপাল, রানা, শুভদীপ, অর্ণব, শুভাশিস সহ একাধিক শিল্পী।প্রথাগত রবীন্দ্রজয়ন্তীর বাইরে বেরিয়ে এসে আতস শিল্পগোষ্ঠীর এইরকম রবীন্দ্র জয়ন্তী উদযাপনকে কুর্নিশ জানিয়েছে শহরবাসী থেকে শুরু করে নানা মহল।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ