সময় কলকাতা ডেস্ক: বিশ্বকবির জন্মবার্ষিকীতে সোমবার বাংলা অকাদেমির তরফ থেকে নিরলস সাহিত্যচর্চার জন্য বিশেষ সম্মানে সম্মানিত করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই পুরস্কারে মুখ্যমন্ত্রীকে ভূষিত করার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনার সাইক্লোন। যা নিয়ে সরাসরি মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘আপাং-ঝপাং-বাপাং, হাম্বা-সাম্বা-গাম্বা লিখে এই পুরস্কার পেয়েছেন। তবে এটা কে লেখে আমি জানি। রবীন্দ্র জয়ন্তীর দিন এই পুরস্কার বাংলার সাহিত্য-সংস্কৃতির অপমান।’ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর লেখাকে অবান্তর বলার পাশাপাশি দাবি জানান, আদতে লেখাগুলি মুখ্যমন্ত্রীর নিজের নয়। এমনকি তিনি এই বিষয়টি নিয়ে ট্যুইট করতেও ছাড়েন নি।
স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে রাজ্য রাজনীতিতে। যদিও মুখ্যমন্ত্রী বা বাংলা অকাদেমির তরফে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’ বইটির জন্যই বিশেষ সম্মানে ভূষিত করা হয় মুখ্যমন্ত্র্যকে। সারাদিনের ব্যস্ততার সামনেও নিরলসভাবে এই সাহিত্যচর্চা করার জন্য তাকে মনোনীত করেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির।


More Stories
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি