Home » অন্ধ্রে অশনি নিয়ে এল সোনার রথ!

অন্ধ্রে অশনি নিয়ে এল সোনার রথ!

সময় কলকাতা ডেস্কঃ ক্রমে শক্তি হারাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড় অশনির আতঙ্কে ত্রস্ত হয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অভিমুখ বদলে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে অতিক্রম করেছে অশনি। যার প্রভাবে উত্তাল সমুদ্র সৈকত। তারই মাঝে সৈকতে ভাসছে সোনার রথ! খবর পেয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সানথামালাই কোস্টগার্ডের কাছ থেকে এই সুন্দর রথটি আটক করা হয়।

জানা গিয়েছে,আটক করা নৌকাটিতে মালয়ালম ভাষায় কিছু শিলালিপি এবং সেই সঙ্গে বৌদ্ধ নিদর্শনও রয়েছে। মায়ানমার, মালয়েশিয়া বা থাইল্যান্ড থেকে সমুদ্রের স্রোতে ভেসে কাঠামোটি এসেছে বলেই মনে করা হচ্ছে। গ্রামবাসীরা দেখতে পেয়ে ওই কাঠামোটি উদ্ধার করেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যেরকম গুম্ফা দেখা যায়, তার সঙ্গে অনেকটা মিল রয়েছে এই কাঠামোটির।

এদিকে, অশনি ঘিরে আতঙ্কের মাঝেই সোনার রথটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কিন্ত কিভাবে সোনালী রঙের ওই রথটি অন্ধ্র উপকূলে এল তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি এই নৌকার মাধ্যমে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা,তদন্তে নেমে তাও খতিয়ে দেখছে পুলিশ।তবে নৌকায় কোনও লোকজন ছিল না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

About Post Author