Home » রাজ্যকে শ্রীলঙ্কার মত দেউলিয়া করছে তৃণমূল : সুকান্ত

রাজ্যকে শ্রীলঙ্কার মত দেউলিয়া করছে তৃণমূল : সুকান্ত

সময় কলকাতা ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন,  সিএএ আইন লাগু হবেই।  সিএএ আইন চালু হওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি বলেন ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ঠিকই কিন্তু সেখানে অশ্ব ডিম্ব প্রসব হয়েছে । দুর্গাপুর থেকে পদযাত্রা শেষে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি এদিনের এই পদযাত্রায় অংশ্গ্রহণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ স্থানীয় নেতৃবৃন্দ।


অন্যদিকে সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে কটাক্ষ করেও সুকান্ত মজুমদার বলেন আ্যাকউন্টে পাঁচশো টাকা করে দিয়ে রাজ্য ধারের দেনায় জজর্রিত। সেই টাকা শোধ করতে হবে রাজ্যবাসীকে । তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যকে শ্রীলঙ্কার মত দেউলিয়াতে পরিণত করছে, জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

About Post Author