সময় কলকাতা ডেস্ক: দুয়ারে রেশনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দেগঙ্গা উত্তর চাঁদপুর এলাকা। রেশন দেওয়াকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত। ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ ১০ জন আহত হয় বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার নিয়ন্ত্রণ নেয়।
বুধবার দেগঙ্গার উত্তর চাঁদপুর এলাকায় দুয়ারে রেশন কর্মসূচি চলছিল। তৃণমূলের আদি গোষ্ঠীর অভিযোগ, শাসকদলের নব্য গোষ্ঠীর সদস্যদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। তারা এই রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ । রেশন ডিলারকে এব্যাপারে ফোন করা হলে নব্য গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের আদি গোষ্ঠীর সদস্যরা।আর তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর চাঁদপুর এলাকা। ঘটনায় দুপক্ষের সদস্যরা বাস লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। নব্য গোষ্ঠীর এক সদস্য বলেন, আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। পরে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী