সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার সকাল আটটা, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চাঙ্গঙ্গিং এর চাঙ্গঙ্গিং জিয়াংবেই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে টিবেট এয়ারলাইন্সের একটি বিমান টেক অফ করার জন্য প্রস্তুত। বিমানে তখন যাত্রী রয়েছেন ১১৩ জন আর বিমান ক্রু সদস্য ৯ জন। জাতিরা যথারীতি তাদের জিনিসপত্র গুছিয়ে নিশ্চিন্তে চেয়ারে বসে আছেন আর সিট বেল্ট লাগিয়ে অপেক্ষা করছেন কখন বিমান আকাশে উঠবে। রানওয়ের ক্রু সবুজ পতাকা হাতে বিমানকে আকাশে ওঠার সংকেত দিয়েছে। টিবেট এয়ারলাইন্সের বিমান গর্জন করে আকাশে ওঠার জন্য তখন প্রস্তুত। রানওয়ে ধরে কিছুটা গতি নিয়ে যেই বিমানটি আকাশে উড়বে, ঠিক সেই সময় সামনের চাকায় লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিমানের ডানদিকের ডানায়। পাইলট এবং কোপা এলিয়টের তৎপরতায় মুহুর্তের মধ্যে বিমানকে দাঁড় করানো হয় রানওয়ের পাশে। ছুটে আসে বিমানবন্দরের উদ্ধারকারী বাহিনী। একে একে নামানো হয় বিমানের ১১৩ জন যাত্রীকে । আতঙ্কিত যাত্রীরা তখন শুরু করেছে আর্তনাদ আর অন্যদিকে উদ্ধারকারী বাহিনী চেষ্টা করছে আগুন নেভানোর।

মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক প্রচারমাধ্যমে। চীনের সরকারি সংবাদমাধ্যমের তরফ থেকেও ঘটনার সত্যতা স্বীকার করা হয়। তিব্বত এয়ারলাইন্সের বিমানটি চীনের চাঙ্গঙ্গিং জিয়াংবেই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তিব্বতের নিয়াংচির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সাধারণত বিমানের সামনের চাকা কখনো জ্যাম হয়ে গেলে আগুন লাগার ঘটনা ঘটে। অথবা পপলারে যদি কোন কিছু প্রবেশ করে অথবা পপলার জ্যাম হয়ে যায় সেক্ষেত্রেও আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের মত। কিন্তু এক্ষেত্রে ঠিক কোন জায়গায় আগুন লেগেছে এবং কি কারণে আগুন লেগেছে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে চাঙ্গঙ্গিং জিয়াংবেই ইন্টারন্যাশনাল বিমানবন্দর কতৃপক্ষ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক