Home » পাট শিল্পের সমস্যা নিয়ে ফের দিল্লি গেলেন অর্জুন সিং  

পাট শিল্পের সমস্যা নিয়ে ফের দিল্লি গেলেন অর্জুন সিং  

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে ফের কেন্দ্রের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের ডাকে দুপুরের বিমানে দিল্লী গেলেন অর্জুন সিং। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানালেন ১২ টার সময় খবর এসেছে বিকালে মিটিং আছে। সেইজন্যই যাচ্ছি কালকে কোর্ট অর্ডার হয়েছে তার উপরেই আজকের মিটিংটা হবে।আমি আশাবাদী যদি কিছু চাষী  শ্রমিক ও ইন্ডাস্ট্রির জন্য কিছু হয়।সুর নরম হওয়াটাই ভালো। এখানে তো কোনো ইগোর ব্যাপার নেই। শ্রমিক চাষির অনেক বড় সমস্যা আছে সেখানে হাজার হাজার মানুষ কাজ করে।সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন বৈঠকে সমাধান সূত্র না মিললে  অন্য কিছু পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন কিনা, এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন…. আগে থেকে বিড়াল যদি রাস্তা কেটে দেয় তার জন্য কি যাত্রাভঙ্গ করে দেওয়া যায় এরকম আমি বিশ্বাস করি না। বিড়াল যতই রাস্তা কাটুক তাতে কিছু যায় আসে না মানুষের ভালো হলে ভালো, না হলে ভালো না।

এরপরই সাংসদ সুর চড়িয়ে বলেন, “এখনো বলছি ললিপপ দিলে কিছু হবে না, সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বলতে হবে সঠিক এগ্রিমেন্টে যেতে হবে। শ্রমিক কিভাবে বাঁচবে চাষী কিভাবে বাঁচবে। আমাকে ডেকে কিছু বুঝিয়ে দিলেন আর ওখানে যদি কিছু না হয় তাহলে মানুষ আমাকে তো ক্ষমা করবে না আমিতো দিল্লিতে থাকি না। আমি সব সময় এলাকায় থাকি আমাকে এলাকার মানুষ নিয়ে চলতে হবে, আমি দিল্লিবাসী এমপি নই।

এর আগে  কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে,  বৃহস্পতিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাঁর দিল্লি যাওয়ার কথা জানান বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ‘আমার সংসদ এলাকার অধিকাংশ মানুষ পাট শিল্পের উপর নির্ভরশীল। তাই এই শিল্পের সমস্যা সমাধান করা আমার দায়িত্ব। তাই সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছি।
প্রসঙ্গত,পাট চাষি এবং পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছিলেন অর্জুন সিং। একাধিকবার বিভিন্ন দরবার করেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ করেন তিনি। এর আগেও বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন অর্জুন সিং। কিন্তু তাতে কোনোরকম লাভ হয়নি। পাটশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রুটি রুজির স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপরেই তড়িঘড়ি প্রথম দফায় অর্জুন সিংকে ডেকে পাঠায় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। এরপরই তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের পর ফের বস্ত্রমন্ত্রী অর্জুন সিংকে ডেকে পাঠানোর ঘটনাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপি সাংসদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন,পৃথিবীতে পাটশিল্পই একমাত্র ক্ষেত্র,যার মূল্য ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এর ফলে পাট শিল্পের চরম ক্ষতি হচ্ছে বলেই তিনি মনে করছেন।

 

 

About Post Author