Home » কলকাতা পৌর সংস্থা উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ

কলকাতা পৌর সংস্থা উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ

সময় কলকাতা ডেস্কঃ  বিনামূল্যে ১৪৪ টি ওয়ার্ডে চক্ষু চিকিৎসা শুরু করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। মেয়র পারিষদ (স্বাস্থ্য ) অতীন ঘোষ এব্যাপারে জানান যে কলকাতা পৌর সংস্থার উদ্যোগে আর জি কর হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় প্রতিটি ওয়ার্ডে সম্প্রতি এই চিকিৎসা পরিষেবা শুরু হতে চলেছে বলে জানান তিনি।

কলকাতা পৌর সংস্থার সঙ্গে বেসরকারী এক চক্ষু চিকিৎসালয়ের এব্যাপারে বৈঠক হয় আজ। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে ১ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে এই চক্ষু চিকিৎসার ক্যাম্প প্রথম শুরু করা হবে। এরপর তা আসতে আসতে বাড়বে বলে জানান সংস্থার ডিরেক্টর তথা চিকিৎসক শিবাশিস দাস। এদিন পৌর সংস্থার পক্ষ থেকে মেয়র পারিষদ  (স্বাস্থ্য) অতীন ঘোষ এবং সংস্থার ডিরেক্টর তথা চিকিৎসক শিবাশিস দাসের সঙ্গে যৌথভাবে এই মৌ স্বাক্ষর হয়।

মেয়র পারিষদ অতীন ঘোষ জানান যে,কলকাতা পৌর সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিনা মূল্যে দুঃস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে আজকের এই চুক্তি স্বাক্ষর করা হল। যাতে প্রান্তিক মানুষেরা চোখের সমস্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্য করতে পারেন । পাশাপাশি আগামী দিনে কলকাতা পৌর  সংস্থার উদ্যোগে অন্যান্য বিভিন্ন চিকিৎসা পরিষেবা শুরু হবে কলকাতার বুকে, বলে জানান অতীন ঘোষ।

পৌরসংস্থার উদ্যোগকে কার্যত প্রশংসা করেছেন শহরবাসী। তবে তা বাস্তবে কতদিন চালিয়ে নিয়ে যাওয়া হয় সেটাই এখন দেখার।

About Post Author