Home » চুলের যত্নে কলার ব্যবহার!

চুলের যত্নে কলার ব্যবহার!

natural hair care tips

natural hair care tips

সময় কলকাতা ডেস্কঃ কলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ত্বকের পরিচর্যার জন্যও কলার ব্যবহার কম বেশি আমরা সকলেই জানি।তবে এটি চুলে পর্যাপ্ত হাইড্রেশন করতেও সাহায্য করে। কলা পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং প্রোটিনে সমৃদ্ধ। এই সমস্ত পুষ্টি চুলকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে।আসুন,দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে তৈরি কলার কিছু হেয়ার মাস্ক।

কলা ও মধুর হেয়ার মাস্ক
চুলে শুষ্ক হয়ে গেলে কলা ও মধুর হেয়ার মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক চুলের আর্দ্রতা জোগাতে সাহায্য করে।দুটি পাকা কলা ও দুই টেবিল চামচ মধু নিন।কলা ভালো করে চটকে নিয়ে তাতে মধু যোগ করুন।এবার এই মিশ্রণটি সামান্য ভেজা চুলে লাগান।আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।সপ্তাহে অন্ততপক্ষে দুদিন এই মাস্ক ব্যবহার করুন।

কলা,পেঁপে ও মধু


আপনার চুলে যদি শুষ্কতার সঙ্গে জেল্লা হারিয়ে যায় তাইলে প্রোটিন সমৃদ্ধ কলা,পেঁপে ও মধু দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।একটি পাকা কলা চটকে নিয়ে তাঁর মধ্যে ৪-৫ কিউব পাকা পেঁপে এবং ২ চামচ মধু যোগ করে একটি মিশ্রণ তৈরি করে নিন।এবার এই মিশ্রণটি মাথার ত্বকে লাগান।আধঘণ্টা অপেক্ষা করে উষ্ণ গরম জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

কলা ডিম এবং মধুর হেয়ার মাস্ক
ডিমে উপস্থিত প্রোটিন চুলের বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে। কলা ডিম এবং মধুর হেয়ার মাস্ক চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। দুটি পাকা কলা,একটি ডিম ও ২ চামচ মধু নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ডিমের গন্ধ পছন্দ না হলে সুগন্ধের জন্য ল্যাভেন্ডার অয়েল যোগ করে নিতে পারেন। এরপর একটি ব্রাশ ব্যবহার করে চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। ২০ মিনিটের জন্য চুলে রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

About Post Author