জয়ন্ত দাস , বীরভূম, সময় কলকাতা ডেস্ক : প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।যার ফলে বাজারে গেলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শাক সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত জিনিসেরই দাম উর্দ্ধমুখী । তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বোলপুরের হাটতলা বাজার পরিদর্শনে বীরভূমের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। দ্রব্যমূল্য বৃদ্ধির আড়ালে কালোবাজারি রুখতে এদিন ব্যাবসায়ীদের দোকানে দোকানে গিয়ে সরজমিনে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা।

রাজ্যজুড়ে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। তবে অন্যান্য সবজির তুলনায় রাজ্যজুড়ে আলুর দাম বেশ কিছুটা চড়া। তবে আগামী দিন কয়েকের মধ্যে আলুর দাম বেশ কিছুটা নামবে বলে মত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের। সবজির পাশাপাশি মাংসের দাম আকাশছোঁয়া তা একপ্রকার মেনে নিচ্ছেন ব্যাবসায়ীরা। তবে আবহাওয়ার পরিবর্তন হলে মাংসের দাম কিছুটা নামবে বলে মত এক বিক্রেতার।

ইতিমধ্যে পেট্রোল ডিজেলের দাম ১১০ টাকা পেরিয়ে গিয়েছে । নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। পরিসংখ্যান বলছে গত আট বছরে দেশের খুচরো মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। আর তা নিয়ে রীতিমত ভাবাচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?