সময় কলকাতা ডেস্কঃ স্বামী ভিনরাজ্যে কর্মরত। এই সুযোগে স্ত্রীকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ দেওর সহ কয়েকজনের বিরুদ্ধে।মালদহের হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তরা পলাতক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, রীনা বিবির স্বামী জাহাঙ্গীর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। রীনা বিবি বাড়িতে একা থাকে।অভিযোগ,মাঝে মাঝেই জাহাঙ্গীরের ভাইরা রিনা বিবি কে উত্তপ্ত করত।এমনকি নানান কু-প্রস্তাব পর্যন্ত দিত। গত সোমবার থেকে হঠাৎ করে রীনা বিবি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। যদিও রীনা বিবির মা জানান, তার মেয়েকে ষড়যন্ত্র মূলক ভাবে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। আর এই কাজে জাহাঙ্গীরের ভাই সাহিল ,আবুয়া, মাসেদ মদত জুগিয়েছে বলেই অভিযোগ তার।

এই ঘটনায় অভিযুক্তদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রীনা বিবির মা সবেদা খাতুন। তার অভিযোগের ভিত্তিতেই অপহৃত রীনা বিবির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত হওয়া ওই মহিলার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর