Home » এবার করোনায় আক্রান্ত সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপে করা এক প্রধানমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপে করা এক প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ এবার করোনা থাবা বসিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের শরীরে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিস থেকে এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার জেসিন্ডা আরডার্নের শরীরে সংক্রমণের লক্ষণ দেখা দেয়। শনিবার করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। একই সঙ্গে সংক্রমিত হয়েছেন তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড।

নিউজিল্যান্ডের সরকারের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রীর শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে। আগামী সাতদিন নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন তিনি।

মহামারীর কবল থেকে দেশকে বাঁচাতে শুরুতেই কড়া বিধিনিষেধ ও লকডাউন ঘোষণা করা হয়। খুব দ্রুত নিউজিল্যান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথম থেকেই  দেশকে সুরক্ষা দিতে তৎপর হয়ে ওঠেন তিনি । বন্ধ করে দেওয়া হয় নিউজিল্যান্ডের সমস্ত সীমান্ত। অতিমারিকে ঠেকাতে জোর কদমে শুরু হয় টিকাকরণও ।

 

এছাড়াও এই মারণ ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন কঠোর পদক্ষেপে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে নিউজিল্যান্ড। বর্তমানে সেই নিউজিল্যান্ডে আবারও করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমিত হওয়ায় সরকারের আসন্ন বাজেট নিয়ে সংসদে আলোচনায় অংশ নেবেন না জেসিন্ডা আরডার্ন। বিশ্বের কাছে করোনা সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের দিক থেকে বেশ জনপ্রিয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। চলতি বছরের প্রথম দিকে নতুন করোনা বিধি-নিষেধ ঘোষণার পর নিজের বিয়েও বাতিল করে দেন তিনি।

বিগত দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে নিজের থাবা বিস্তার করে চলেছে করোনা। প্রতিবারই করোনা নিজের স্ট্রেন পরিবর্তন করে নতুন রূপে হানা দিয়েছে মানুষের ঘরে ঘরে।  প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে পৃথিবীর একাধিক দেশে।

About Post Author