Home » কলকাতা টিকাকরণে এক নম্বর, আমরা চাই এই জায়গাটা বজায় থাকুকঃ ফিরহাদ হাকিম

কলকাতা টিকাকরণে এক নম্বর, আমরা চাই এই জায়গাটা বজায় থাকুকঃ ফিরহাদ হাকিম

সময় কলকাতা ডেস্কঃ ফের রাজ্যে করোনার ভ্রূকুটি। বেশ কিছুদিন ধরে কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় করোনা ও ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই ব্যাপারে কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম শনিবার এক সাংবাদিক সম্মেলনে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে একটি তথ্য দেন, তিনি বলেন, কলকাতায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জন, এর মধ্যে ২৮ জন জোকা আই আই ইএম (IIEM)-এর ছাত্র।তারা অমিক্রণে আক্রান্ত। এরা দিল্লি সহ বাইরে থেকে এসেছে। এরা প্রাইভেট ডায়গনেস্টিক সেন্টার  থেকে টেস্ট করিয়েছে। তাই স্বাস্থ্য ভবন তাদের আর একবার দেখবে। আমরাও টিম পাঠিয়েছি। এক্সিকিউটিভ হেলথ অফিসার গেছেন। ডেপুটি CMHO দেখেছেন। এছাড়া ৫৮ জন পড়ুয়া আইসলেশনে আছেন। যারা আক্রান্ত বা আক্রান্ত হননি সবার তিনদিন অন্তর টেস্ট করা বাধ্যতা মূলক। পড়ুয়ারা যদি সহযোগিতা না করে তাহলে আমরা ওই জায়গাটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে দেব।

পাশাপাশি করোনা টিকা করণ নিয়ে তিনি বলেন কলকাতায় সবচেয়ে ভ্যাকসিনেশন হয়েছে। ১৫ থেকে ১৭ বছর বয়সী স্টুডেন্টদের মধ্যে পপুলেশন অনুযায়ী ৫০ শতাংশ ভ্যাকসিন নিয়েছে। আর ১৭ র ঊর্ধে যারা তাদের মধ্যে ২৫ শতাংশ করোনা ভ্যাকসিন নিয়েছে। এখন ৭৫ শতাংশ বাকি আছে।  শিশু কিশোর, প্রাপ্ত বয়স্ক সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কলকাতা টিকাকরণে এক নম্বর। আমরা চাই এই জায়গাটা বজায় থাকুক।

এদিন তিনি বলেন কলকাতা কর্পোরেশন প্রতি বোরোতে আমরা কমপ্লেন বক্স রাখছি।যাতে নাগরিকদের অভাব অভিযোগ তারা চিঠির মাধ্যমে ওই কমপ্লেন বক্সে জমা দিতে পারে।

মেয়র ফিরহাদ হাকিম এদিন রাজধানী দিল্লি আগুন নিয়ে বলতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছিলেন কম্পালসরি কমিটি তৈরি করতে। আমাকে মাথায় রেখে। কোথায় আগুন লাগার চান্স আছে, কোথায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা মিউনিসিপালিটি, পুলিশ কমিশনার, ফায়ার ডিজি, সুজিত বসুকে নিয়ে সার্ভে  করতে নির্দেশ দেয়। আমাদের ৩-৪ মাস সময় দেওয়া হয়েছিল। মিটিং হয়ে গেছে। আমরা রিপোর্ট দেব।

এদিন মেয়রকে বাসের ভাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাস ভাড়া নিয়ে আইনের কথা শুনুন। মন্ত্রীর কথা শুনতে হবে না। বেশি ভাড়া চাইলে পুলিশে কমপ্লেন করতে বলুন। বাস ও কন্ডাক্টারের লাইসেন্স দুটোই ক্যানসেল করবো।

 

About Post Author