সময় কলকাতা ডেস্ক : এবার রবিবাসরীয় দুপুরকে জমজমাট করে তুলতে সানডে সাসপেন্সে ফিরছে ফেলুদা। জানা গিয়েছে ‘বোম্বাইয়ের বোম্বেটে’-র অডিয়ো বুকের মাধ্যমেই জন্ম মাসে কুর্নিশ জানানো হবে সত্যজিৎ রায়কে। রবিবার অর্থাৎ আজ দুপুর একটা থেকেই রহস্য রোমাঞ্চে ভরপুর গল্পপাঠ শুনতে পারবেন সানডে সাসপেন্সের ভক্তরা। রাত ১১টায় রিপিট টেলিকাস্ট হবে ওই বিশেষ অডিয়ো বুকটি। রেডিও মির্চিতে সম্প্রচার হওয়ার পাশাপাশি সংস্থার সোশ্যাল মিডিয়া পেজগুলিতেও প্রিমিয়ারও করা হবে কাহিনিগুলি। ফলে ভক্তরা যখন ইচ্ছে শুনতে পারবেন ওই বিশেষ গল্পপাঠ।

অনেকদিন ধরেই সত্যজিৎ রায়ের লেখা গল্প শোনার জন্য আগ্রহী ছিলেন শ্রোতারা। অনেকে প্রশ্নও করছিলেন, “সত্যজিৎ রায়ের গল্প শোনাবেন কবে?” অবশেষে মিলল তার উত্তর। রবিবার দুপুরেই ইচ্ছেপূরণ হবে নেটিজেনদের। ‘বোম্বাইয়ের বোম্বেটে’ গল্পকে অডিয়ো বুকের আকারে পরিবেশনের খবরে উল্লসিত ফেলুদার ভক্তরা।
২০০৩ সালে ফেলুদার মুম্বই অভিযানের গল্পকে সিলভার স্ক্রিনে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। সেক্ষেত্রে প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। তোপসের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। জটায়ুর ভূমিকায় ছিলেন বিভূ ভট্টাচার্য। পুলক ঘোষালের ভূমিকায় দেখা গিয়েছিল পরান বন্দ্যোপাধ্যায়কে। অডিয়ো বুকের ক্ষেত্রে এই চরিত্রায়নের কিছু বদল আনা হয়েছে। যেমন, তোপসের ভূমিকায় থাকছেন আর জে সোমক। অর্থাৎ ফেলুদার ভাইয়ের সংলাপ বলবেন মির্চি সোমক। জটায়ুর সংলাপ শোনা যাবে জগন্নাথ বসুর কণ্ঠে।

তবে ফেলুদা এবং পুলক ঘোষালের চরিত্রের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে সব্যসাচী চক্রবর্তী বলেছেন, “বোম্বাইয়ের বোম্বেটে’ ছবিটি মুক্তি পাওয়ার পর দু’ দশক কেটে গিয়েছে। আমার আওয়াজও বদলেছে। তবে এই গল্পপাঠের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের ডায়ালগই পড়া হচ্ছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র