সময় কলকাতা ডেস্ক : ফের মারণ ভাইরাস তার ভয়ানক রূপ দেখাতে শুরু করেছে। দ্বিতীয় বার করোনায় আক্রান্ত অক্ষয় কুমার। আসন্ন ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা । আর যার ফলে শেষ মূর্হুর্তে এসে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারছেন না তিনি। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হওয়ার কথা নিজের টুইটারে ঘোষণা করেছেন অক্ষয়।

‘রামসেতু’ ছবির শুটিংয়ের মাঝে গত বছর করোনা আক্রান্ত হন এই বলি তারকা । তবে বর্তমানে তিনি ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত হলেও, করোনা সংক্রমণের কারণে আপাতত বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে।

তবে কান উৎসবে উপস্থিত থাকতে না পেরে দু:খ প্রকাশ করেছেন অক্ষয়। গোটা টিমকে এব্যাপারে শুভেচ্ছা জানিয়েছে এই বলি তারকা। শোনা গিয়েছে, প্রথম দিনই রেড কার্পেটে ভারতীয় তারকাদের সঙ্গে হাঁটবেন অনুরাগ ঠাকুর ।ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই এবছরই কান চলচ্চিত্র উৎসবে ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে ভারতকে বেছে নেওয়া হয়েছে । উৎসবে বিচারকের আসনে থাকতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও উৎসবে এবছর দেখা যেতে পারে নাওয়াজুদ্দীন সিদ্দিকি, পূজা হেগড়ে, নয়নতারা, প্রযোজক শেখর কাপুরের মতন প্রমুখ কলাকুশলীদের।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে