সময় কলকাতা ডেস্কঃ সাত সকালে প্রকাশ্যে গুলি করে খুন কুখ্যাত এক দুষ্কৃতীকে। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকার ঘটনা। প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুখ্যাত ওই দুষ্কৃতীর নাম তাপস দলুই।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত দুষ্কৃতী তাপস দলুই ওই এলাকায় কাক তাপস নামে পরিচিত। রবিবারের বাজার করার জন্য সে বাড়ি থেকে বের হয়। এরপরই স্কুটি নিয়ে সে রাস্তায় উঠতেই মাকড়দহ স্টেট ব্যাংকের সামনে তাকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। তার মধ্যে একটি গুলি তার মাথায় লাগে এবং বাকি চারটি গুলি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাক তাপসের।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে গুলি চালানোর খবর পেয়ে মাকড়দহ এলাকায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, কাক তাপসের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে ডোমজুড় থানায়। সম্প্রতি এক মামলায় কয়েকদিন আগে সে জেলেও যায় এবং জেল থেকে ছাড়াও পেয়ে যায়। গুলি চালানোর ঘটনায় কারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তারা। পূর্বের কোনো শত্রুতার জেরেই বিপক্ষ গোষ্ঠী কাক তাপসকে খুন করেছে বলেই প্রাথমিক অনুমান ডোমজুড় থানার পুলিশ আধিকারিকদের। ঘটনাস্থল থেকে একটি বাইকও উদ্ধার করেছে ডোমজুড় থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী