সময় কলকাতা ডেস্কঃ বলিউডের দর্শকদের জন্য বড় চমক। আর সেই চমক দিতে চলেছেন পরিচালক জোয়া আখতার। এই সিনেমায় তিন তারকার সন্তানকে একসঙ্গে দেখা যাবে। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘দ্য অর্চিস’। আর এই সিনেমাতেই ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান,বনি-শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক।
কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে।জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি। সম্প্রতি ছবির টিজার ও পোস্টার মুক্তি পেয়েছে। নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ‘দ্য আর্চিস’ ফিল্মের প্রথম-লুক পোস্টার শেয়ার করা হয়েছে। শোনা গিয়েছে, অগস্ত্যকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। এছাড়াও ছবিতে ওই কমিকসের বাকি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডা। টিজারে প্রত্যেকের সঙ্গে আলাদা করে পরিচয় করে দেওয়া হয়েছে দর্শকদের।
সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টারটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সেইসঙ্গে, নাতিকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদও করেছেন তিনি। ছবিতে থাকছে টিন এজ রোম্যান্স, বিরহ, বিদ্রোহ। ছবির পোস্টার শেয়ার করার পর বোঝাই যাচ্ছে স্টার কিডদের ডেবিউ ফিল্ম নিয়ে বেশ উৎসাহী দর্শকরাও। সন্তান সন্ততি


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর