তনুজ জৈন ,মালদহ, সময় কলকাতাঃ অতিমারীর দীর্ঘ পর্যায় অতিক্রম করে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবনে । তাই অতিমারীর ক্লান্তি কাটাতে রাজ্য জুড়ে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিভিন্ন উৎসব । কিন্তু উৎসব প্রিয় বাঙালির কাছে ক্রীড়াও অন্যতম বিনোদনের মাধ্যম। তাই জেলার সাধারণ ক্রীড়াপ্রেমীদের আনন্দ দিতে মালদহের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজন করা হল তিন দিনব্যাপী একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের। স্থানীয় মহদীপুর হাই স্কুলের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার ছিল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা।
টুর্নামেন্টের এক কর্মকর্তা জানান ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত তিন ধরে জেলা জুড়ে প্রায় ১৬টি দল এই খেলায় অংশগ্রহন করে। রবিবার ছিল এই টুর্নামেন্টের চূড়ান্ত দিন। এদিন বৈষ্ণবনগরের বিদ্যাসাগর ক্লাব এবং মহদীপুর সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় স্থানীয় মহদীপুর হাই স্কুলের মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে স্থানীয় সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে ৮০ রানের টার্গেট দেয় স্থানীয় বিদ্যাসাগর ক্লাব। এদিকে ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারের আগে দলের সব উইকেট হারিয়ে ৭৩ রানে আটকে যায় সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের জয়ের চাকা। খেলা শেষে এদিন জয়ী দলের হাতে নগদ দশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় রবিবার ।
অন্যদিকে রানার্স দলের হাতে নগদ সাত হাজার টাকা এবং একটি ট্রফিও তুলে দেওয়া হয় ।এদিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংরেজ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র সহ জেলার বিভিন্ন সমাজসেবীরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল