Home » করলা খাওয়ার ৫ টি উপকারিতা কি কি?

করলা খাওয়ার ৫ টি উপকারিতা কি কি?

সময় কলকাতা ডেস্কঃ করলার তেতো স্বাদের জন্য কমবেশি আমরা সবাই করলা খেতে পছন্দ করিনা। কিন্তু শরীর সুস্থ রাখতে করলার ব্যাপক উপকারিতা রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য করলা খুব সাহায্যকারী একটি খাবার। আসুন জেনে নেওয়া যাক করলার কিছু স্বাস্থ্যগুণ।

ওজন কমাতে সাহায্য করেঃ 

করলার একটি লো ক্যালোরি সম্পন্ন খাবার। ওজন কমানোয় যাদুকরী ভূমিকা পালন করে করলা। দিনদিন যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা শরীর সুস্থ রাখতে এবং ওজন কমাতে ভরসা রাখতে পারেন করলার উপর।

হজমে সহায়তা করেঃ

করলা হল ফাইবার সমৃদ্ধ খাবার। যার কারণে খাবার হজম খুব ভালো হয় এবং পেটও পরিষ্কার থাকে। এছাড়াও করল অ্যাসিডিটির সমস্যাও কমায়।

ডায়াবেটিস রোগীদের জন্যঃ 

করলা ডায়াবেটিস রোগীদের জন্য যাদুর মত কাজ করে। করলার জুস সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ

করলায় রয়েছে ভিটামিন সি। ফলে শরীর সুস্থ রাখতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করলা সাহায্য করে।

স্কিনের যত্নেঃ 

করলায় থাকা ভিটামিন ও মিনারেল স্কিন ভালো রাখে। এছাড়া ব্রণ সারাতে ম্যাজিকের মত কাজ করে করলা। সবজি হিসেবে, জুস করে,স্ন্যাকস হিসেবে যেকোন ভাবেই আপনি করলা খেতে পারেন।

About Post Author