সময় কলকাতা ডেস্কঃসাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের মুকুটে এবার নয়া পালক।এবার কামারহাটি কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে চালু হচ্ছে চেস্টের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা রেস্পিটরি ইনটেন্সিভ কেয়ার ইউনিট। আগামী সোমবার থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে চলেছে ছয় শয্যা বিশিষ্ট এই কেয়ার ইউনিটটি।

এর আগে সাগর দত্ত হাসপাতালে চালু হয়েছিল ২৪ শয্যার চেস্ট ইউনিট।যার মধ্যে ছিল ১২টি পুরুষ ও ১২টি মহিলা শয্যা।কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে তাহলে তাদের প্রথমে এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা রেস্পিটরি ইনটেন্সিভ ওয়ার্ডে।
ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এই ইউনিটের কাজ।হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রী জানান এই ইউনিট এর কাজ সম্পূর্ণ। আমাদের কাছে ২৪ শয্যার যে চেস্ট ইউনিট রয়েছে সেই ওয়ার্ডের কোন রোগীর যদি জটিলতা বাড়ে, তাহলে তাদের তৎক্ষণাৎ শিফট করা হবে এই রেস্পিটরি ইনটেন্সিভ ওয়ার্ডে। সোমবার থেকে চালু হবে এই ইউনিট। আপাতত উদ্বোধনের অপেক্ষায় এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট(রেস্পিটরি ইনটেন্সিভ )ওয়ার্ড।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি