সময় কলকাতা ডেস্ক : কংক্রিট হোক বা বাঁশের ব্রিজ জলের তোড়ের কাছে সবই তুচ্ছ। আন্দামানে সবে বর্ষা ঢুকেছে। তার মধ্যেই অসম রাজ্য প্রকৃতির রুদ্র রুপে তছনছ। আসামে প্রবল বর্ষণ ও বন্যার তাণ্ডব অব্যাহত । ঝড়বৃষ্টির কারণে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যায় কবলিত অসমের হাজার হাজার মানুষ। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, ভূমিধসে একজন মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রায় ১২টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এসডিএমএ অনুসারে, শুধুমাত্র কাছাড় জেলাতেই 51,357 জন বন্যার কবলে । ভারী বৃষ্টিপাতের জেরে বন্যায় মোট ৫৭ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্র্যাকগুলো জলে তলিয়ে গেছে। মাঝপথে আটকে পড়েছে বহু ট্রেন। যাত্রীদের সরিয়ে নিতে বিমান বাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে। চোখের সামনে তলিয়ে গিয়েছে কংক্রিটের ব্রিজ।
প্রবল বৃষ্টিতে হাফলং শহর বিচ্ছিন্ন হয়ে পড়ছে অসমে। অবিরাম বর্ষণে লখিমপুর, নগাঁও, হোজাই জেলায় বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত। একই সময়ে দিমা হাসউ জেলায় বন্যায় রেললাইন ভেসে গেছে। ঘণ্টার পর ঘণ্টা বন্যায় আটকে থাকার পর বিমান বাহিনীর সাহায্যে ১১৯ জনকে উদ্ধার করেছে অসম প্রশাসন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, যে লামডিং বিভাগের লামডিং-বদরপুর পার্বত্য বিভাগে অবিরাম বৃষ্টি, ভূমিধস এবং জলাবদ্ধতার কারণে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এনএফ রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে বলেছেন, এয়ারলিফটিং ছাড়াও, 1,245 এবং 250 জন যাত্রীকে দুটি গ্রুপে ডিটোকচেরা থেকে ট্রেনে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। এছাড়া নিউ হাফলং থেকে ৩৭৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর