সময় কলকাতা ডেস্ক : হিরনের পর এবার পোস্টার নুসরতের নামে। নিখোঁজ বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় সোমবার পোস্টার পড়ে সাংসদ অভিনেত্রী নুসরতের নামে। সেই পোস্টারে লেখা রয়েছে ‘বসিরহাটের সাংসদ নুসরত জাহান নিখোঁজ। সন্ধান চাই।’ সেই পোস্টারগুলি থেকেই জানা যাচ্ছে সেই পোস্টার ফেলেছে বসিরহাটের প্রতারিত সাধারণ জনগণরা। যদিও এ বিষয়ে এখনও নুসরতকে মুখ খুলতে দেখা যায়নি।

এই পোস্টার বিতর্কে চাঁপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দাবি, বর্তমান সাংসদ নুসরত জাহানকে এলাকাবাসীর আপদে বিপদে পাওয়াই যায় না। সেই ক্ষোভ থেকেই এলাকাবাসীরা এই পোস্টারগুলি দিতে পারে বলে মনে করছেন তিনি। তবে সেইসমস্ত পোস্টার তিনি ছিঁড়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান।

নুসরত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত কটাক্ষ করে বলেছেন বিরোধীরা । সাংসদের দায়িত্ব পালন করেন না অভিনেত্রী, এই সুর তুলেছেন অনেকেই। অতি মারির সময়কালেও এলাকার মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এই সাংসদকে। এমনকি আমফানেও দেখা মেলেনি তার। তাই এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান