সময় কলকাতা ডেস্ক: আচারের যে বড় লঙ্কা বাজারে পাওয়া যায়, এই রেসিপির আধার সেই লঙ্কাই। লঙ্কা কিনে একপাশ চিড়ে ভেতর থেকে বীজগুলো ফেলে দিন। ভালো করে কচলে ধুয়ে সরিয়ে রাখুন। এবার পুর ভরা মরিচ ইলিশ বানিয়ে গরম ঘি ভাতে পরিবেশন করুন।
পুর ভরা মরিচ ইলিশ তৈরির উপকরণ
• আচারের লঙ্কা ৫-৬টি
• ইলিশ মাছ ৩০০ গ্রাম;
• বড় পেঁয়াজ ১টা;
• রসুন কোয়া ৪ থেকে ৫টি;
• আদা বাটা ১ চামচ;
• জিরে গুঁড়ো (ভাজা) ১ চামচ;
• গরম মশলা ১ চামচ;
• লঙ্কা গুঁড়ো ১ চামচ;
• হলুদ গুঁড়ো হাফ চামচ;
• পাঁচফোড়ন ১ চামচ;
• কাঁচালঙ্কা কুচোনো ১ চামচ;
• সরষের তেল ২ থেকে ৩ চামচ;
• ধনেপাতা
• নুন ও চিনি প্রয়োজন মতো
পদ্ধতি
পুরের জন্য প্রথমে মাছ ভেজে নিন। তারপর মাছ থেকে সব কাঁটা বের করে নিন। কড়ায় তেল দিন। তাতে পাঁচফোড়ন দিন। এবার এতে পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা দিন। এবার হলুদ ও লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিন। নাড়তে থাকুন।
এবার মাছটা দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। মাছের টুকরো ভেঙে দিন। একটু নেড়ে নিয়ে কাঁচালঙ্কা, গরমমশলা, নুন ও চিনি দিন। এগুলো দিয়ে আরেকটু নেড়ে নিন। তারপর ধনেপাতা কুচি দিন। পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিন। পুর রেডি।
চিড়ে রাখা লঙ্কায় পুর ভরে প্যানে তেল ব্রাশ করে ঢাকা দিয়ে এপাশ-ওপাশ করে লঙ্কাটাও রেডি করে নিন। এতে লঙ্কার ঝাঁঝ পুরে ঢুকবে। স্বাদ বাড়বে দ্বিগুণ! স্রেফ ঘি-ভাত দিয়েই এই পদ অসাধারণ খেতে লাগে চাইলে পছন্দের গ্রেভি বানিয়ে তার সাথেও পরিবেশন করতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার