Home » সীমাহীন বাঁদরামি, চেটে পুটে প্লেট সাফ!

সীমাহীন বাঁদরামি, চেটে পুটে প্লেট সাফ!

সময় কলকাতা ডেস্ক : একটু নয়। পুরো চেটে পুটে নিমেষের মধ্যে প্লেট সাফ। না, এটা কোনো মানুষের কাজ নয়। যদিও এই দৃশ্য প্রায়শই আমরা দেখতে পাই মানুষের ক্ষেত্রে। কিন্তু এবার দেখবেন একেবারে অন্য এক প্রাণীর ক্ষেত্রে।  বাঁকুড়ায় ধরা পড়লো এমনিই এক দৃশ্য। যা দেখে তাজ্জব হবেন আপনিও। ইতিমধ্যেই সেই ছবি দেদার ভাইরাল সামাজিক মাধ্যমে । হোটেলে ঢুকে রাজার হালে বাঁদর খেল কি না ভাত, ডাল , মাছ ! সেটাও সম্ভব ? হ্যাঁ এমনি এক বাঁদরের বাঁদরামির দৃশ্য দেখা গেল বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়া ব্লকের বাঁধকানা এলাকায়। যা দেখে রীতিমত অবাক হোটেলের আসা অন্যান্য ভোজন রসিকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাত খাওয়ার পরে ,বাবুর মতিগতি ভালো লাগছিল না দোকানের অন্যান্য কর্মীদের। ব্যাস তারপরে আবার কি ? ছেড়ে দে মা কেঁদে বাঁচি হওয়ার জোগাড় হল হোটেলের অন্যান্য কর্মীদের। ভাত জল খেয়ে পেট ভরেলেও তবুও মন ভরলো না বাঁদরের । এরপরই শুরু হলো বাঁদরামি। যাকে বলে বাঁদরের বাঁদরামি। কখনো রান্নাঘর, তো কখনো আবার হোটেলে ছাদ। যা দেখে খানিক আনন্দ পেলেও তীব্র আতঙ্কে ভুগছিলেন দোকানের কর্মী থেকে খাদ্য রসিক অন্যান্য ক্রেতারা। জানা গিয়েছে ঘণ্টা দু’য়েক পর বন দফতরের কর্মীরা তাকে এসে বাগে আনতে গেলে, তাদেরকে ও নাকানিচোবানি খাওয়ায় ভোজন রসিক বাঁদর। অবশেষে বনকর্মীদের জালে ধরা দেয় ‘খাদ্যরসিক’ । বন দফতর সূত্রে খবর বাঁদরটির স্বাস্থ্যপরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে  জানা গিয়েছে।

About Post Author