Home » আকন্ঠ সুরায় মত্ত যুবক ভুলে গেলেন কনে কে! তারপর কি হল?

আকন্ঠ সুরায় মত্ত যুবক ভুলে গেলেন কনে কে! তারপর কি হল?

সময় কলকাতা ডেস্ক : মদ খেয়ে চুড় এক যুবক !বিয়ে করতে এসে আকন্ঠ সুরা পানের পর মালাবদল করার কথা মনেই পড়ল না বরের। কিন্তু বিয়ের লগ্ন যে বয়ে যায় । ওদিকে কনে বরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে। কিন্তু সেই যুবক কার্যত বিন্দাস  মুডে।

নাচ গান খানা পিনা সহকারে মেয়ের বাড়িতে ও দেদার আয়োজন। সব শেষে বরের অপেক্ষায় বসে বসে লগ্ন ভ্রষ্টা হওয়ার জোগাড়।  কনে বেছে নিলেন অন্য এক যুবককে। তাই বাড়ির পরামর্শে মত্ত যুবককে ছেড়ে অন্যের ঘরনি হলেন কনে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাজস্থানের চুরু জেলায়।

জানা গিয়েছে বিয়ে করতে বরযাত্রী-সহ রাত ৯টা নাগাদ বাড়ি থেকে রওনা হন সুনীল। সুরার নেশায় ডিজের তালে  তালে নেচে গেয়ে সুনীল তখন আলাদা জগতে। সুনীলের চোখে তখন  অন্য স্বপ্ন। অভিযোগ, সুনীল এমন নাচ শুরু করে যে নিজেই ভুলে যায় যে সে বিয়ে করতে এসেছে। ফলে দেরি হয়ে যাওয়ায় অন্যের গলায় মালা দিতে বধ্য হন হবু বউ।

নেশার ঘোর কেটে যেতেই,  পরদিন থানায় ছেলের বাড়ির সদস্যরা সটান গিয়ে নালিশ ঠোকেন কনেপক্ষের বিরুদ্ধে । তবে কনে পক্ষের সাফ কথা পাত্র যদি এমন দায়িত্বজ্ঞানহীন হয়, তবে ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবনের কেমন কাটবে ? আসলে একটা প্রবাদ আছে না! জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। এক্ষেত্রে সেটাই হল বোধ হয়।

About Post Author