Home » গাছের ডাল কাটাবেন জেলাশাসক

গাছের ডাল কাটাবেন জেলাশাসক

সময় কলকাতা ডেস্ক : যশোর রোডের লাগোয়া বৃক্ষের মরা আর বিপজ্জনক ডাল কাটাবেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। অবিলম্বে ডাল ছাঁটাই (ট্রিমিং) করতে হবে জানিয়েছেন জেলাশাসক।বুধবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে বনগাঁ মহকুমার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করতে এসে এমনটাই নির্দেশ জেলাশাসক সুমিত গুপ্তার । জেলাশাসক ডেঙ্গু সহ একাধিক বিষয় নিয়ে এদিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন । এরই মাঝে যশোর রোডের পাশের বিপজ্জনক ডাল চিহ্নিত করে কাটার নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গত উল্লেখ্য,দিন তিনেক আগেই উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় দিনে-দুপুরে যশোর রোডের পাশে দোকানের উপরে ভেঙে পড়ে শিরিষ গাছের প্রাকাণ্ড ডাল। তাতেই দোকান চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের। পথ অবরোধ হয় বিপজ্জনক ডাল কাটার দাবিতে। এদিনের নির্দেশে পরিষ্কার যে পরিস্থিতির ওপরে গুরুত্ব সহকারে নজর রেখেছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা।

বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, প্রশাসনিক আধিকারিক ও পি ডব্লিউ ডি এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে অতি দ্রুততার সঙ্গে যশোর রোড সংলগ্ন বিপদজ্জনক গাছগুলিকে ট্রিমিং করার জন্য । অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে মরা ও বিপজ্জনক ডাল ছাঁটাই, প্রাঞ্জল করে দিয়েছেন সুমিত গুপ্তা।

About Post Author