সময় কলকাতা ডেস্ক: এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করার পর থেকেই সরগরম রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে রাজি অনুব্রত মণ্ডল। চিঠি লিখে কেন্দ্রীয় গোয়েন্দাদের নিজেই জানিয়েছেন সে কথা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিবিআই দপ্তরে তলব করা হয়েছে তাঁকে।
এর আগে ভোট পরবর্তী হিংসা মামলা এবং গরু পাচার মামলায় বারবার অনুব্রতকে তলব করা সত্বেও নানা রকম অজুহাত দিয়ে তিনি হাজিরা দেননি সিবিআই এর দপ্তরে। কিন্তু এবার কি এমন হল যে নিজে থেকেই হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।

উল্লেখ্য, ৬ এপ্রিল গরু পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজাম প্যালেস যাওয়ার পরিবর্তে শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। যদিও এপ্রিলের শেষে চিঠি দিয়ে তিনি সিবিআইকে জানান, ২১ মে’র পর তিনি নিজাম প্যালেসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। একই সঙ্গে নিজের দরকারি নথিপত্রের ফটোকপিও জমা দেন অনুব্রত। তবে নির্দিষ্ট দিনের আগেই বুধবার সিবিআই দপ্তরে ফের আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে জানান জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি