সময় কলকাতা ডেস্ক : ফের খবরের শিরোনামে উঠে এল রাজ কুন্দ্রার নাম। পর্ন কাণ্ডের পর আবারও আইনের ঘোরপ্যাচে রাজ।বৃহস্পতিবার, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। পর্নকাণ্ডে যুক্ত থেকে বেআইনিভাবে আর্থিক লেনদেন করছেন রাজ, এই অভিযোগেই রাজের বিরুদ্ধে মামলা করেছে ইডি।
২০২১ সালে পর্ন কাণ্ডে যুক্ত থাকার ফলে গ্রেফতার হয়েছিল রাজ কুন্দ্রা । এরপর জনসমক্ষে আসেননি তিনি। প্রায় দু মাস জেল বন্দী থাকার পর জামিন পান তিনি। লকডাউনে পর্নোগ্রাফি ছবির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন রাজ। এই পর্নোগ্রাফি ছবি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে রোজগার করতেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন তিনি।
রাজের আইনজীবীর দাবি, অ্যাপের জন্য পর্ন ছবি নয়, বরং ইরোটিক ছবি বানাতেন রাজ । এই ব্যবসার কারণেই বেআইনিভাবে টাকা লেনদেনের সঙ্গে রাজ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডি-র। ইতিমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র