সময় কলকাতা দেস্কঃ ফেসবুক,টুইটার বা ইন্সটাগ্রাম খুললেই শিরোনামে এখন উরফি জাভেদ। এবার আরও একবার নেট দুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছেন উরফি জাভেদ।মঙ্গলবার বিকেলে উরফি জাভেদের এক বেপরোয়া পোষাক তাকে বিতর্কের মুখে ফেলেছে।
জামার পেছন থেকে দেখা যাচ্ছে অন্তর্বাসের ফিতে। জামার পিছনদিক খোলা।মঙ্গলবার উরফি পড়েছিলেন কালো ঢোলা টি শার্ট,সঙ্গে কালো শর্টস পড়েছিলেন তিনি।আর তা পড়ে রাস্তায় বেড়িয়ে পিছন ঘুরতেই শোরগোল নেট দুনিয়ায়।জামার পিছনদিক সম্পূর্ণ খোলা উরফির। দেখা যাচ্ছে অন্তর্বাসের ফিতে।কিন্তু এতেই ক্ষান্ত থাকেননি উরফি। তার এই পোশাক নিয়ে নেট মাধ্যমে শোরগোল পড়তেই বেপরোয়া অভিনেত্রী স্বমহিমা ধারণ করেন।ক্যামেরার সামনে হাত দিয়ে মধ্যমা প্রদর্শন করেন অভিনেত্রী।
কিছুদিন আগেও সমুদ্রের পারে শ্লিভ লেস স্কিন কালারের এক ধরনের অন্তর্বাস ও সাদা পাতলা চাদর কোমরে জড়িয়ে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন তিনি।তখনও বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। প্রাক্তন বিগবস তাড়কার এই ছবি দেখে সকলে ভেবেছিলেন অভিনেত্রীর বোধহয় ভিতরে অন্তর্বাস নেই।তবে সেই বিতর্কে আলোকপাত করেন উরফি জাভেদ নিজেই। তিনি বলেন,আপনারা কি সবাই পাগল?নাকি বোকা?আমি স্কিন কালারের অন্তর্বাস পড়েছিলাম।তারপরেই মঙ্গলবার আবারও পোশাক নিয়ে নেট দুনিয়ার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী উরফি জাভেদ।
এবিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তার কোন পরোয়া নেই কে তাকে নিয়ে কি ভাবল কি বলল।তার পোশাক পড়ার রুচি সম্পূর্ণ তার নিজস্ব। তাতে কার খারাপ লাগলো বা কে হাসল তাতে তার কিছু যায় আসেনা।
প্রসঙ্গত বলিউডে সব থেকে বেশি যে তারকার ছবি বিক্রি হয় তার মধ্যে প্রথম সারিতে রয়েছেন উরফি।তার বেপরোয়া জীবনযাপন ও উদ্ভট পোশাকের জন্য প্রায়ই কটাক্ষের শিকার হন বিগবস খ্যাত এই তারকা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র