সময় কলকাতা ডেস্কঃ আর মাত্র একটা রাতের অপেক্ষা।রাত পোহালেই রুহ বাবা আসছেন বড় পর্দায়। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল মুক্তি পেতে চলেছে অনিস বাজমী পরিচালিত কার্ত্তিক আরিয়ান, কিয়ারা আদবাণী ও টাবু অভিনীত ছায়াছবি ভুলভুলাইয়া-২। রোম্যান্টিক ও কমেডি চরিত্রে এতদিন দর্শকদের মন জয় করে বরাবর প্রশংসিত হয়ে এসেছেন কার্ত্তিক আরিয়ান। এবার পরিচালক অনিস বাজমীর পরিচালনায় তার নতুন ফিল্ম ভুলভুলাইয়া-২।
এই ফিল্মে একেবারে নতুন লুকে দেখা যাবে কার্ত্তিককে।এই মুহূর্তে বলিউডের কাছে বিটাউনের মাটিতে দক্ষিণী ছবির রমরমা ব্যবসাকে টেক্কা দেওয়ার মোক্ষম ও অন্যতম হাতিয়ার হল অনিস বাজমী পরিচালিত এই ছবি। সিনেমার টাইটেল ট্র্যাক এবং ট্রেলারে ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন কার্ত্তিক। তাই কার্ত্তিকের এই নতুন ছবিতে কামাল দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শক। আগামীকাল ২০ শে মে রূপোলী পর্দায় মুক্তি পেতে চলেছে হরর ও কমেডি ফিল্ম ভুলভুলাইয়া-২।
অনিস বাজমীর এই ছবি নিয়ে দর্শকদের পাশাপাশি প্রত্যাশায় রয়েছেন ফিল্ম সমালোচকদের একাংশ। তাদের মতে বক্স অফিসে ওভার বাউন্ডারি ক্রস করবে ভুলভুলাইয়া-২। টিনসেল টাউনে দক্ষিণী ছবির মারকাটারী ব্যবসাকে ঠেকাতে নতুন স্ট্র্যাটিজি গ্রহন করা হয়েছে। দর্শকদের হলমুখী করার জন্য এই ফিল্মের টিকিটের দাম কমানো হয়েছে।

সাম্প্রতিক দক্ষিণী ছবি কেজিএফ চ্যাপ্টার টু এর হিন্দি রিমেক সব থেকে বেশি হিট করেছিল বলিউডে। এই ফিল্মের বক্স অফিস কালেকশনের নিরিখে ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয় কুমার অভিনীত কমেডি ও হরর ফিল্ম ভুলভুলায়িয়া বক্স অফিস থেকে ব্যবসা করেছিল প্রায় ৮৩ কোটি টাকা। অক্ষয় ভক্ত ও দর্শকদের মতে অক্ষয় কুমার,পরেশ রাওয়াল,আশ্রানী,ও রজপাল যাদবের কমেডি অভিনয় ও বিদ্যাবালনের দুর্দান্ত নাচের জন্য হিট করেছিল ভুলভুলাইয়া। কিন্তু এবার কার্ত্তিক আরিয়ান,কিয়ারা আদবাণী,টাবু,রাজপাল যাদব,এবং সঞ্জয় মিশ্রা অভিনীত ভুলভুলাইয়া-২ প্রথম ছবিকে কতটা টেক্কা দিতে পারে এবং সাফল্য পায় কিনা?সেটা শুধু সময়ের অপেক্ষা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র