সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তিলোত্তমায়। শুক্রবার ভোরে বিধ্বংসী আগুন লাগে চাঁদনি চক চত্বরে । আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে হঠাৎই আগুন লাগে চাঁদনি চকের চারটি কাপড়ের দোকানে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। চারটি দোকানই আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় দমকলে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আশেপাশের দোকানগুলি খালি করে দেয়। যদিও ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। যদিও শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলেই দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। অন্যদিকে ওই দোকানগুলিতে আদেও কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ছিল কিনা তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০