সময় কলকাতা ডেস্কঃ ছবির প্রমোশনের জন্য এবার কলকাতায় এলেন আয়ুষ্মান খুরানা। শুক্রবার নিউটাউনের মিরাজ সিনেমা হলে ‘শানদার’ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান। ‘অনেক’ ছবির শুটিং- এর নানা অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে এদিন তিনি বলেন, ‘অনেক ছবির শুটিং হয়েছে উত্তর পূর্ব ভারতে। ওখানে শুটিং করার ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জ হল বৃষ্টি। শুটিং-এর মাঝে যখন তখন বৃষ্টি নামত। ফলে অনেকগুলো টেক দিতে হয়।’
এদিন কলকাতায় এসে জমিয়ে খাওয়াদাওয়ার গল্পও ভাগ করে নিয়েছেন বলিউডের এই অভিনেতা। তিনি জানিয়েছেন, ‘কলকাতায় আসার সঙ্গে সঙ্গেই মিষ্টি দই আর সন্দেশ খাওয়া হয়ে গিয়েছিল তাঁর। পেটপুজো করেই মন দেন ছবির প্রমোশনে। অন্যদিকে এদিন ভক্তরা তাঁকে ‘পানি দ্য রং’ গানটি গাইবার জন্য অনুরোধ করেন। ভক্তদের অনুরোধে আয়ুষ্মান মাইক নিয়ে গেয়ে উঠলেন বছর দশেক আগে রেকর্ড করা গানটি।

চলতি মাসের ২৭ তারিখ অনুভব সিংহের পরিচালনায় মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘অনেক ’। ছবিতে ছদ্মবেশী গোয়েন্দা অফিসার যোশুয়ার ভূমিকায় আয়ুষ্মান। ছবি জুড়ে থাকবে নজরকাড়া সব অ্যাকশন। সেই সব দৃশ্যের একটি ছোট্ট কোলাজ নিয়ে তৈরি হয়েছে ছবির এই বিশেষ প্রচার।
এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে থাকছেন অ্যান্ড্রিয়া কেভিচুজা। বলিউডের ‘ভিকি ডোনারকে’ নিজের আইডল মনে করেন অ্যান্ড্রিয়া। পাশাপাশি প্রায় ১০ বছর পর পর্দায় ফিরছেন বলিউডের সত্য জে ডি চক্রবর্তী। ২০১২ সালে তাঁকে পর্দায় দেখা গিয়েছিল। আয়ুষ্মানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন জেডি। দক্ষিণী ছবির এই তারকা অভিনয়ের পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং,পরিচালনা ও প্রযোজনাও করেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র