Home » শিনা বোরা হত্যাকাণ্ড: সাত বছর পর জামিন ইন্দ্রাণীর

শিনা বোরা হত্যাকাণ্ড: সাত বছর পর জামিন ইন্দ্রাণীর

সময় কলকাতা ডেস্ক: প্রায় ৭ বছর পর শুক্রবার জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় । বুধবার তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এদিন বাইকুল্লা মহিলা সংশোধনাগার থেকে বেরিয়ে মুক্তির স্বাদ পান ইন্দ্রাণী। জানা গেছে, ২ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট । এদিন দেখা যায় চেহারায় পরিবর্তন এসেছে ইন্দ্রাণীর। পাকা চুল কালো হয়েছে। সাদা সালোয়ার-কামিজে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিলো তাকে।

উল্লেখ্য, নিজের মেয়ে শিনাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় ইন্দ্রাণীকে। এর আগে জামিনের আবেদন বহুবার খারিজ হয়ে গেলেও এবার জামিন পান তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জামিন পান এই মামলায় অপর অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১২ সালে ২৪ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মেয়ে শিনা বোরা। ২০১৫ সালে এই মামলা সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তারপর উঠে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। ২০১৫ সালের ২৫ অগস্ট তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এই মামলায় গ্রেফতার করা হয় স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও ইন্দ্রাণীর স্বামী পিটার মুখার্জিকেও।

About Post Author