Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ মে, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৬২-আজকের দিনে টেমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।

১৯৭২-কবি কাজী নজরুল ইসলামকে আজকের দিনে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।

১৯৯৪-মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর মৃত্যু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১৩ – ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৫৮ – বাংলার যুবসমাজে ক্রিকেট খেলার প্রচলক সারদারঞ্জন রায় এদিন জন্মান।

১৯২০ – মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক সোমেন চন্দ –এর জন্মদিন আজ।

১৯৫৫ – ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশন এদিন জন্মান।

১৯৭৭ – ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক জিৎ গাঙ্গুলীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৪- বাংলার গীতিকবি বিহারীলাল চক্রবর্তী আজকের দিনে প্রয়াত হন।

১৯০৩ – উনিশ শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

১৯৯২ – ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র সংগীত প্রশিক্ষক শৈলজারঞ্জন মজুমদার এদিন প্রয়াত হন।

২০১০ – “গুপী গায়েন” খ্যাত বাঙালি অভিনেতা তপেন চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author