সময় কলকাতা ডেস্কঃ পাঁচ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়কে। তবে এবার ছোটপর্দা নয়, বড়পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। অরিত্র সেন পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমা দিয়ে কামব্যাক করছেন ছোটপর্দার এই জনপ্রিয় জুটি। রবিবার থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে।
বিক্রম চট্টোপাধ্যায় রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিয়োতেই তাঁদের নতুন সিনেমার কথা ঘোষণা করেন বিক্রম-সোলাঙ্কি। একে অন্যের সঙ্গে খুনসুটিতে মেতেছেন এই ভিডিয়োতে। পুরো ভিডিও জুড়েই দুজনে শুধু ঝগড়া করে গেলেন। এমনকি মজার ছলে বিক্রমের গলাও টিপে ধরেন সোলাঙ্কি।

ছোটপর্দার দর্শকদের কাছে অনুরাগ ও মেখলা হিসাবে বেশ জনপ্রিয় বিক্রম-সোলাঙ্কি জুটি। পাঁচ বছর আগে স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে। ধারাবাহিকটি শেষ হয় ২০১৭ সালে। এরপর তাঁদের একসঙ্গে আর কোথাও দেখা যায়নি। এবার একেবারে নতুন পরিচয়ে অরিত্র সেন দর্শকদের প্রিয় অনুরাগ ও মেখলাকে ফিরিয়ে আনছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের রোড শো ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘শহরের উষ্ণতম দিনে’। জানা গিয়েছে, একটি রোম্যান্টিক গল্পই দর্শকদের উপহার দিতে চলেছে এই সিনেমা ।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?