সময় কলকাতা ডেস্ক: নুসরতের প্রাক্তন লিভ-ইন পার্টনার নিখিল জৈন নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন কি! নিখিলের ইনস্টা পোস্ট দেখার পর থেকেই এই কৌতুহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। টলিপাড়ায় এখন তাঁকে নিয়েই চড়েছে গুঞ্জনের পারদ। নেটিজেনদের একাংশের দাবি, নুসরতকে ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে নিতে চাইছেন নিখিল। টলিউডেরই এক নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নুসরাতের প্রাক্তন।

সম্প্রতি, নিখিল তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘তোমার হাসি আমায় পাগল করে দেয়।’ কার হাসিতে পাগল করে দিচ্ছে নিখিলকে এই উত্তর খুঁজে বের করেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রর হাসিতেই মজেছে নিখিলের মন।

প্রসঙ্গত, ২০১৯ সালে টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিজাত ব্যবসায়ী নিখিল জৈন। কিন্তু সম্পর্ক টেকেনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের সুর নুসরাত-নিখিলের জীবনে। তার মধ্যে চলে গেছে অনেকটা সময়। জীবনের ওঠাপড়ায় নুসরাত এখন যশ দাশগুপ্তের স্ত্রী, তার সন্তানের মা। যা নিয়ে বহু বিতর্ক সমালোচনার ঝড় ওঠে টলিপাড়ার জুড়ে। নিজেকে গুছিয়ে নিয়েছে নুসরাত। এবার কি তবে নিখিলের পালা!


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র