সময় কলকাতা ডেস্ক: সিপিএমের অনুরোধ রক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে ৫ একর জমি সিপিএমের জন্য অনুমোদন করলেন তিনি। রাজারহাটে শুরু হতে চলেছে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে মেমোরিয়ালের কাজ। জানা গিয়েছে, আগামী ৮ জুলাই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে পারে সিপিএম।
সূত্র মারফত জানা গিয়েছে, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে কেনা হয়েছে এই জমি। মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে জমিটি হাতে পেয়েছে ট্রাস্ট। বর্তমানে এই ট্রাস্টের সচিব রবীন দেব। এছাড়াও এই ট্রাস্টে রয়েছেন বিমান বসু-সহ অন্যান্য বিশিষ্ট নেতারা।

জানা যাচ্ছে, এই মেমোরিয়ালে করা হবে জ্যোতি বসু ও বাম আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালা, গ্রন্থাগার, প্রদর্শনশালা, অডিটোরিয়াম। এছাড়াও অতিথিদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান