সময় কলকাতা ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আয়েজিত ‘গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে এবার বিশেষ সম্মান দেওয়া হল ভারতের আশাকর্মীদের। করোনা অতিমারীর সময়ে বিশেষ পরিষেবা দেওয়ার জন্য রবিবার তাঁদের এই সম্মান জানানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য যাঁরা নিরলস কাজ করে চলেছেন তাঁদের জন্য রবিবার এক অনুষ্ঠানে ছয়টি বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়। ভারতের ১০ লাখ আশাকর্মীকে বিশেষ সম্মান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস জানিয়েছেন, ‘ করোনা অতিমারির সময়ে ভারতের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে আশাকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে অসাধারণ কাজ করেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাঁদের এই কাজের জন্যই বিশেষ সম্মান দেওয়া হল।‘
উল্লেখ্য, করোনা অতিমারির সময় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছিলেন আশাকর্মীরা। তাঁরা করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দায়িত্ব পালন করেছিলেন। করোনা টিকা সম্পর্কেও তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?