Home » পুরুলিয়ার জেলা সফরের আগে উচ্চপর্যায়ে বৈঠক জেলাশাসকের

পুরুলিয়ার জেলা সফরের আগে উচ্চপর্যায়ে বৈঠক জেলাশাসকের

সময় কলকাতা ডেস্ক: দুদিনের সফরে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সফরের আগে বুধবার উচ্চপর্যায়ে বৈঠক সারলেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা। আগামী ৩০ ও ৩১ মে এই দুদিন পুরুলিয়া প্রশাসনিক বৈঠক সহ রাজনৈতিক কর্মীসভায় যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে।

বুধবার জেলা শাসক রাহুল মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী আসার আগে সমস্ত প্রস্তুতি পর্যালোচনার জন্য আজ এক বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এই সফরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এদিনের এই বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক, জেলার পুলিশ সুপার এস সেলভা মুরুগান, অতিরিক্ত পুলিশ সুপার সহ পুরসভার অন্যান্য দফতরের অধিকারিকগণ।

 

বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জঙ্গলমহলের পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে প্রথম ধাপে তিনি জঙ্গলমহলের মেদিনীপুর, ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দ্বিতীয় দফায় প্রথমে পুরুলিয়া ও পরে বাঁকুড়া সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

About Post Author